প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৬ ০৫:০৩ পিএম
          --- ২ মাস আগে
Ad

উত্তরা ইউনিভার্সিটিতে পেপার রিসাইক্লিং বক্স স্থাপন, ‘বর্জ্য থেকে সুস্থতা’ অভিযান শুরু

অ- অ+
উত্তরা ইউনিভার্সিটিতে পেপার রিসাইক্লিং বক্স স্থাপন, ‘বর্জ্য থেকে সুস্থতা’ অভিযান শুরু
উত্তরা ইউনিভার্সিটিতে পেপার রিসাইক্লিং বক্স স্থাপন, ‘বর্জ্য থেকে সুস্থতা’ অভিযান শুরু
Ad

স্টাফ রিপোর্টার ঢাকা I katha24.com


পরিবেশ সংরক্ষণ ও টেকসই উন্নয়নে উত্তরা ইউনিভার্সিটিতে শুরু হয়েছে উদ্ভাবনী এক প্রচেষ্টা। বিশ্ববিদ্যালয়ের Environment & SDG Club এর উদ্যোগে ‘Paper Revival Initiative: From Waste to Wellness’ শীর্ষক কর্মসূচির আওতায় ক্যাম্পাসে পেপার রিসাইক্লিং বক্স স্থাপন করা হয়েছে। এই পদক্ষেপের লক্ষ্য ক্যাম্পাসে কাগজের অপচয় রোধ, সচেতন বর্জ্য ব্যবস্থাপনা গড়ে তোলা এবং শিক্ষার্থী-শিক্ষকদের মধ্যে পরিবেশবান্ধব অভ্যাসকে উৎসাহিত করা।


গতকাল বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে এই রিসাইক্লিং বক্সের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তরা ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. ইয়াসমিন আরা লেখা এবং বিশেষ অতিথি হিসেবে নওগাঁ ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. হাসানাত আলী। তাঁরা তাদের বক্তব্যে পরিবেশ সুরক্ষায় শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকা এবং তরুণ প্রজন্মের সক্রিয় অংশগ্রহণের অপরিসীম গুরুত্ব তুলে ধরেন।


উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপদেষ্টা, রেজিস্ট্রার, এক্সাম কন্ট্রোলার, অফিস অব স্টুডেন্ট অ্যাফেয়ার্স-এর পরিচালকসহ বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ অংশগ্রহণ করেন। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কেন্দ্রীয় ক্লাবের উপদেষ্টা ও সদস্যবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী এবং আমন্ত্রিত অতিথিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।


Environment & SDG Club এর উপদেষ্টা জনাব আনোয়ার হোসেন তাঁর বক্তব্যে এই উদ্যোগের বিস্তৃত প্রভাবের দিকে ইঙ্গিত করেন। তিনি বলেন, ‘পেপার রিসাইক্লিংয়ের এই অভিযান কেবল ক্যাম্পাসের পরিচ্ছন্নতাই নয়, জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি), বিশেষ করে দায়িত্বশীল ভোগ ও উৎপাদন (লক্ষ্য ১২) এবং জলবায়ু কার্যক্রম (লক্ষ্য ১৩) বাস্তবায়নে একটি কার্যকর ও শিক্ষণীয় ভূমিকা রাখবে বলে আমরা আশাবাদী।’

Environment & SDG Club-এর উপদেষ্টা নাহিদা ইসলাম মৃদুলা তাঁর বক্তব্যে উল্লেখ করেন যে, এই উদ্যোগ আমাদের শেখায় যে, যা আমরা অপচয় ভাবি, সেটিই হতে পারে নতুন সম্ভাবনার সূচনা। চলুন আমরা সকলে মিলে একটি সবুজ পৃথিবী গড়ার পথে এগিয়ে যাই।


এই উদ্যোগের মাধ্যমে উত্তরা ইউনিভার্সিটি ক্যাম্পাসকে একটি সবুজ ও টেকসই মডেল হিসেবে গড়ে তোলার পথে আরেকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে বলে সংশ্লিষ্টরা মন্তব্য করেন।

মন্তব্য করুন
সকল মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য আসেনি। প্রথম মন্তব্যটি করুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিংড়ায় হাম-রুবেলা টিকাদান শুরু

মনোনয়ন বঞ্চিত পাপিয়া: ‘কাফনের কাপড়’ পরে মাঠে নামার হুমকি, শেষ পর্যন্ত কী ঘটবে?

মাদারীপুরে ৩ লাখ টাকা নিয়ে শিক্ষক-কর্মচারী গায়েব: ২০ শিক্ষার্থীর এসএসসি পরীক্ষার ভবিষ্যৎ অন্ধকারে

হেলেন জেরিন খানকে বিএনপির সংরক্ষিত নারী আসনের চূড়ান্ত মনোনয়ন প্রদান

হিমালয়ের চূড়ায় বাংলাদেশের গৌরব: ১৬০ কিমি দৌড়ে ইতিহাস সৃষ্টি করলেন তিন সাহসী দৌড়বিদ

আড়ালের নায়ক’ রুবেলের বিদায়: মিরপুরে আবেগী সমাপন

জ্বালানি তেলের দাম বৃদ্ধির ফলে মূল্যস্ফীতি নতুন চাপে বিপর্যস্ত সাধারণ মানুষের জীবন

কৃষি ও সামাজিক উন্নয়নে ব্র্যাকের ৫৩ কোটি টাকার বিশেষ কর্মসূচি ঘোষণা

সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থীর নাম ঘোষণা: তালিকায় নিপুন রায় ও তুলি

পটিয়ায় জমি বিরোধে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

১০

লুইজিয়ানায় মর্মান্তিক বন্দুকযুদ্ধ: নিজ সন্তানদের ওপর বাবার গুলিবর্ষণ, ৮ শিশুর মৃত্যু

১১

বগুড়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান: সিটি করপোরেশন উদ্বোধন ও জনসভায় ভাষণ

১২

মানবিক সহায়তায় অসহায়দের পাশে দাঁড়ালো - রেড ক্রিসেন্ট

১৩

হরমুজ প্রণালীতে চরম উত্তেজনা: সর্বোচ্চ সতর্কতায় ব্রিটিশ নৌবাহিনী

১৪

প্রধানমন্ত্রীর প্রথম সফর: নিজ জেলা বগুড়ায় তারেক রহমান

১৫

দুই দশক পর হাবিপ্রবি: দেশ-বিদেশে শিক্ষার্থীদের সাফল্যের নতুন অধ্যায়

১৬

রাজশাহীতে প্রথম আন্তর্জাতিক ম্যাচ: বাংলাদেশের নারীদের শ্রীলঙ্কার বিরুদ্ধে দীর্ঘ প্রতীক্ষার সমাপ্তি

১৭

এস আলমকে গ্রেপ্তার ও পাচার করা অর্থ ফেরতের দাবি ইসলামী ব্যাংক গ্রাহক সমন্বয় পরিষদের

১৮

তারাকান্দায় বিএনপির অভ্যন্তরীণ দ্বন্দ্ব: পাল্টাপাল্টি মিছিলের মধ্যে ১৪৪ ধারা কার্যকর, সংঘর্ষের আশঙ্কা

১৯

স্ট্যামফোর্ডকে হারিয়ে ছায়া সংসদ বিতর্কে চ্যাম্পিয়ন নজরুল বিশ্ববিদ্যালয়

২০
Ad
Ad
Katha Expert